Monday, December 5, 2011

ইউনিয়ন পরিষদের সচিবরা কি তবে ডিজিটাল বাংলাদেশের অন্তরায়??



কয়েকদিন আগে ঘটা করে পালন করা হল ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের (ইউআইএসসি) বর্ষপূর্তি অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব বান-কি-মুন। সরকারের একটি ঘোষণা ডিজিটাল বাংলাদেশ প্রণয়নে ইউআইএসসির পরিকল্পনা ও বাস্তবায়ন এক যুগান্তকারী পদক্ষেপ। ইউআইএসসি গ্রাম পর্যায়ে পৌঁছাতে পেরেছে ইন্টারনেটের মতো গুরুত্বপূর্ণ হাতিয়ার। যার মাধ্যমে দেশের তৃণমূল মানুষ সংযুক্ত হতে পারছে তথ্যের মহাসড়কে